শোকবার্তা

সুজাউদ্দিন সুজা'র মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা

প্রকাশ: 21 May, 2026 • 0 বার পঠিত

সুজাউদ্দিন সুজা'র মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
‎ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা আজ সকাল সাড়ে আটটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম সুজাউদ্দিন সুজা ময়মনসিংহ উত্ত জেলা ছাত্রদলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি। আমি সুজাউদ্দিন সুজা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

শেয়ার করুন