বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বৃহত্তর বাকলিয়ার সংরক্ষিত ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মিসেস রিমা আক্তার।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে তিনি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হালিম, বাকলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, বাকলিয়া শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজের সভাপতি শাহাদাত হোসেন রাকিব, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের যুব সংগঠক মো. আরিছ, মহিলা সংগঠক খালেদা আক্তার রিমাসহ হালিম, রায়হান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাজনৈতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দোয়া-প্রার্থনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রিমা আক্তারের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ: 3 June, 2026 • 0 বার পঠিত