রাজনীতি কথন

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল মাত্র, কোনো বাস্তব ভিত্তি নেই :এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

প্রকাশ: 27 July, 2026 • 0 বার পঠিত

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক কৌশল মাত্র, কোনো বাস্তব ভিত্তি নেই :এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক আলোচনাকে দল টিকিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি স্পষ্ট করে বলেছেন, এর কোনো বাস্তব ভিত্তি নেই।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন