আগামীকাল ৩০ সেপ্টেম্বর বুধবার, বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ বিপ্লব উদ্যানে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশ ও গণমিছিল সফল করার লক্ষ্য চট্টগ্রাম মহানগর যুবদলের জমায়েত শপিং কমপ্লেক্স সংলগ্ন বাটা শো-রুমের সামনে।
উক্ত কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দ, ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ডসহ সংশ্লিষ্ট ইউনিট যুবদলের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ অনুরোধ জানিয়েছেন।
মিছিল-সমাবেশ
আগামীকাল চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গনমিছিল
প্রকাশ: 29 September, 2026 • 0 বার পঠিত