সংগঠন

শুলকবহরে জমির উদ্দিন নাহিদ এর উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

প্রকাশ: 2 March, 2026 • 0 বার পঠিত

শুলকবহরে জমির উদ্দিন নাহিদ এর উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর উদ্যোগে ২০০ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (০১ মার্চ) বিকেলে নগরীর শুলকবহর ওয়ার্ডে এ ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও সেহরি সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, তৈল, আলুসহ বিভিন্ন প্রকারের সামগ্রী।
ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাফর হোসেন রনি, জাবেদ সাফায়াত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

শেয়ার করুন