সংগঠন

পাঁচ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: 14 March, 2026 • 0 বার পঠিত

পাঁচ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি :
দেশের আরো পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।শনিবার (১৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।নিয়োগের পর আজ জাতীয় সংসদ ভবন প্রধানমন্ত্রী কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।নবনিযুক্ত প্রশাসকরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু ।

শেয়ার করুন