প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমদ তানভীরকে (৪২) তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আদালতে আসামির উপস্থিতিতে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ঢাকার মিরপুরে মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে ৫ আগস্ট ভোরে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে গ্রেপ্তার করে আনার পর ওই দিন তাকে বগুড়ায় আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
আইন-আদালত
এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাহউদ্দীন ৩ দিনের রিমান্ডে
প্রকাশ: 10 August, 2026 • 0 বার পঠিত